দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র আরও কার্যকর করতে সরকারি ও বিরোধী দলের মধ্যে নিয়মিত আলোচনা ও সংলাপ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ গুরুত্বের কথা বলেন।
বৈঠকে জাতীয় সংসদকে আরও কার্যকর করা এবং গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা ও সংলাপের কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিরোধীদলীয় নেতা।
বৈঠকে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আরও গতিশীল করা এবং তরুণ সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সংস্থাটির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে আইপিইউয়ের প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া ও সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ অ্যাংগোরো উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।
যে আই